শিরোনামঃ

বাঘা পৌর কৃষক দলের ৩ নং ওয়ার্ড কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি
বাঘা পৌর কৃষক দলের ৩ নং ওয়ার্ড কমিটি গঠন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাঘা পৌর কৃষক দলের উদ্যোগে ৩ নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী হোসেন জনি। প্রধান অতিথি ছিলেন বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাঘা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম আরিফ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম সানা, ৩ নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি জহুরুল হক টনিজ এবং সাধারণ সম্পাদক আজাদ।

এছাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি প্রফেসর শহিদুল ইসলাম, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জিল্লুর রহমান, মেজদুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঘা পৌর কৃষক দলের সচিব সোহানুর রহমান সোহান।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।