শিরোনামঃ
রাজশাহীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পের প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ড ছাতকে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি, প্রজ্ঞাপন জারি স্বপ্ন ছুঁতে পেরেছি : নুরুননাহার নিম্নি সব শ্রেণির মানুষকে বাজেট পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে : অর্থমন্ত্রী সীমান্তের লাইট বন্ধই পুশ ইনের বড় সিগন্যাল—মনে করে বিজিবি লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন হাসপাতাল ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বাঘায় মীরগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ২৩৯ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

রাজশাহীর বাঘায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মীরগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু সাঈদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, “দেশ ও মানুষের কল্যাণে বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের পাথেয়।” এসময় তিনি বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মো. ফকরুল হাসান বাবলু, আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল,তফিকুল ইসলাম তফি, সাধারন সম্পাদক বাঘা পৌর বিএনপি, মো মুকলেছুর রহমান মুকুল অন্যতম সদস্য বাঘা থানা বিএনপি, ব্যারিস্টার সামসুজ্জোহা, অধ্যাপক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সহযোগিতা প্রদান করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তৈয়বূর রহমান তৈয়ব।

মীরগঞ্জ এলাকাবাসীর আয়োজনে এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


More News Of This Category