শিরোনামঃ

প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন আর্সেনাল উইঙ্গার, নাম উঠল গিনেস বুকে

অনলাইন ড্রেস
প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন আর্সেনাল উইঙ্গার, নাম উঠল গিনেস বুকে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আসি আসি করেও সর্বশেষ তিন মৌসুমে ধরা দেয়নি। অবশেষে যখন ধরা দিল ততদিনে সময়ের বয়স দাঁড়িয়েছে ২২ বছর।

 

 

দীর্ঘ প্রতীিক্ষার পর প্রিমিয়ার লিগে আবারও চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল।

আর্সেনালের ১৪তম শিরোপা জয়ের মধ্যে দিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন ম্যাক্স ডাউম্যান। প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। গানারদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ডাউম্যানের বয়স ১৬ বছর ১৪৪ দিন

হয়।তাতে ফিল ফোডেনের কীর্তিকে পেছনে ফেলেছেন ডাউম্যান। এতদিন ১৭ বছর ৩৫০ দিনে বয়সে ম্যানচেস্টার সিটির হয়ে রেকর্ডটা ধরে রেখেছিলেন এই মিডফিল্ডার। ডাউম্যান রেকর্ডটা নিজের করে নেওয়ায় স্বাভাবিকভাবেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তুলেছেন।শুধু এই রেকর্ডই নয়, আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে আরেকটি কীর্তি গড়েছেন ডাউম্যান।

 

 

ইংল্যান্ডের শীর্ষ লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা এই উইঙ্গার। ১৬ বছর ৭৩ দিন বয়সে এভারটনের বিপক্ষে গোলটি করেন তিনি। তাতে ভেঙে যায় ২১ বছর আগে গড়া জেমস ভনের রেকর্ড। ২০০৫ সালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলটি করার সময় এভারটনের ফরোয়ার্ডের বয়স হয়েছিল ১৬ বছর ২৭০ দিন।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।