শিরোনামঃ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জুলাই পদযাত্রায় হামলার ঘটনা তদন্ত করবে সরকার


প্রধানমন্ত্রীর উপদেষ্টা জুলাই পদযাত্রায় হামলার ঘটনা তদন্ত করবে সরকার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সাভারের সমাবেশে হামলার ঘটনা সরকার তদন্ত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

 

জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ দুঃখজনক জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় সরকারের কাজ প্রতিবাদ জানানো না, সরকারের কাজ হচ্ছে এটার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা, তদন্ত করা।

 

 

 

 

মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদপ্তরের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

 

তিনি বলেন, এ ঘটনার ২৪ ঘণ্টা এখনো পার হয়নি। সরকার অবশ্যই হামলাকারীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করছি, খুব দ্রুতই হবে।

 

 

প্রক্রিয়া অনুযায়ী তদন্ত হবে।

 

 

 

গতকাল সোমবার রাতে সাভারে এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে এনসিপি। হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে দলটি।

 

 

বিক্ষোভ শেষে এ হামলায় ‘প্রশাসন জড়িত’ দাবি করে বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

 

 

নাহিদ ইসলামের এই বক্তব্য ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তি হিসেবে নাহিদ ইসলামের এমন বক্তব্য দেওয়ার অধিকার আছে। তিনি একটি রাজনৈতিকের দলের প্রধান, যিনি জুলাই গণ-অভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে তার কাছ থেকে আমরা আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।