|
Getting your Trinity Audio player ready...
|

নীলফামারীতে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মাবিয়া আক্তার (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার নীলফামারী-দেবীগঞ্জ সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙা বাগানবাড়ি এলাকার আনিসুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী থেকে পঞ্চগড়গামী ‘আশিকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে যাত্রী মাবিয়া আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও স্থানীয়রা বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :