শিরোনামঃ

নারায়ণগঞ্জে উচ্ছেদ কর্মচারীদের ওপর হকারদের হামলা

অনলাইন ড্রেস
নারায়ণগঞ্জে উচ্ছেদ কর্মচারীদের ওপর হকারদের হামলা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে নিয়োজিত কর্মীদের ওপর হকারদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ থেকে ছয়জন কর্মচারী আহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকেলে নগরীর চাষাঢ়া নূর মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে জাহাঙ্গীর ও রুহুল নামে দুই কর্মচারীর পরিচয় জানা গেছে।

 

 

এ ছাড়া হামলার সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সড়ক দখলমুক্ত করতে বিকেলে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশনের কর্মীরা। এ সময় নগরীর প্রেস ক্লাবের সামনে হকাররা মিছিল নিয়ে এসে উচ্ছেদকর্মীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন কর্মচারী আহত হন।

 

 

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এটা হকারদের অত্যন্ত বাড়াবাড়ি। তাদের বিষয়ে আমরা চিন্তা করছি। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও বলেছি।

 

সেই পর্যন্ত তারা যদি ধৈর্য না রাখে সেটা আইনের পরিপন্থি। আজ যেটা করেছে সেটা আইনের ব্যতয় ঘটিয়েছে। আমাদের কর্মচারীদের মারধর করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।