শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দোহারে সু‌বিধাব‌ঞ্চিত মানু‌ষের মা‌ঝে ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক / ৭১ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ঢাকার দোহার উপজেলায় বেদে ও জেলে পল্লীর সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন শিল্পপতি এবং TCL Group-এর চেয়ারম্যান তানভীর হোসেন সানু মোল্লা।

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ মানবিক উদ্যোগে বেদে ও জেলে পল্লীর অসহায়, নিম্নআয়ের মানু‌ষ এবং লটা‌খোলায় আগু‌নে ক্ষ‌তিগ্রস্থ পরিবারগুলোর মাঝে নগদ টাকা, নতুন শা‌ড়ি ও লু‌ঙ্গি বিতরণ করা হয়। ঈদের আগে এসব পরিবারের নারী, পুরু‌ষ ও শিশু‌রা নতুন পোষাক পে‌য়ে তা‌দের মুখে হাসি ফু‌টে উ‌ঠে।

 

উপকারভোগীরা জানান, এমন সহায়তা তাদের ঈদের আনন্দকে আরো পরিপূর্ণ করেছে।

 

 

তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসময় তানভীর হোসেন সানু মোল্লা বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

 

 

ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

এর আ‌গে স্থানীয় সাপ্তা‌হিক নববাংলা প‌ত্রিকা আ‌য়ো‌জিত প‌বিত্র রমজান উপল‌ক্ষ্যে মাসব‌্যা‌পি বি‌শেষ অনুষ্ঠান ‘শু‌নি রমজা‌নের বানী’ অনুষ্ঠা‌নের হামদ, নাত, কেরাত, ও সাহরী ও ইফতা‌রের আ‌গে ইসলামী আ‌লোচনা ও কুইজ প্রতি‌যো‌গিতায় বিজয়ী‌দের ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

 

এছাড়া দোহার প্রেসক্লা‌বের সাংবা‌দিক‌দের সম্মা‌নে ইফতার পূর্বে সাংবা‌দিক‌দের মা‌ঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপ‌স্থিত ছি‌লেন দোহার প্রেসক্লা‌বের সভাপ‌তি তা‌রেক রা‌জিব, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, সা‌বেক সভাপ‌তি কামরুল হাসানসহ স্থানীয় সাংবা‌দিকরা।


More News Of This Category