শিরোনামঃ

দোহারে আগুনে দম্পতির মৃত্যু

অনলাইন ড্রেস
দোহারে আগুনে দম্পতির মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দোহার উপজেলায় বসতবাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের দুই মেয়েসহ এক নাতি প্রাণে বেঁচে গেছেন।

 

দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, উপজেলার বিলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাধানগর গ্রামের সালাম শিকদারের বসতবাড়িতে শনিবার রাত ১টার দিকে আগুন লাগে।

 

নিহতরা হলেন সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম।

 

 

নিহতদের দুই মেয়ে জান্নাতুল ও খাদিজা জানান, রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে পরিবারের পাঁচ সদস্য ঘরে আটকা পড়েন। এ সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় সালাম শিকদার ও তার স্ত্রী জানালা ভেঙে দুই মেয়ে ও নাতিকে বাইরে বের করে দেন। তবে তারা নিজেরা বের হতে পারেননি।

 

 

পরে আগুনে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সব কিছু পুড়ে যায়। পরে ঘরের ভেতর থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

 

ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

 

তিনি আরো বলেন, ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।