শিরোনামঃ

দীঘিনালা-লংগদু সড়কে বেইলি ব্রিজ ভেঙে ভারী যান চলাচল বন্ধ


দীঘিনালা-লংগদু সড়কে বেইলি ব্রিজ ভেঙে ভারী যান চলাচল বন্ধ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

খাগড়াছড়ির দীঘিনালা-রাঙামাটির লংগদু সড়কের দীঘিনালার বোয়ালখালী চৌমুহনী এলাকায় একটি বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পড়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও দুরপাল্লার যাত্রীরা। তবে, বাস-ট্রাকসহ ভারী যান চলচল বন্ধ থাকলও পাশের বিকল্প সড়ক দিয়ে ছোট যানগুলো চলাচল করতে পারছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) রাতে পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ পাটাতনের একটি অংশ ধসে পড়ে।

 

 

এতে ট্রাকটি ব্রিজের মাঝখানে আটকে যায়। ঘটনার পর থেকে দীঘিনালা থেকে মাইনি ও লংগদুগামী বাস, ট্রাকসহ সব ধরনের দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, আটকে পড়া ট্রাকটি সরিয়ে মেরামত করে পুনরায় যানবাহন চালু করতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সময় লাগতে পারে। তবে বিকল্প সড়কে আপাতত ছোট যান চলাচল করছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।