শিরোনামঃ

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ ১১ জনকে পুশ ইনের চেষ্টা

অনলাইন ড্রেস
ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ ১১ জনকে পুশ ইনের চেষ্টা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ১১ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়।

 

 

শুক্রবার (৬ জুন) গভীর রাতে মশালগাঁও সীমান্তে এ ঘটনা ঘটে।

 

বিজিবি জানায়, খবর পেয়ে টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এ ঘটনায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক চলছে।

 

 

সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েনসহ নজরদারি জোরদার করা হয়েছে।

শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিরা দাবি করেন, তারা ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করতেন এবং কয়েকদিন আটকে রাখার পর সীমান্তের দিকে পাঠানো হয়।

 

কান্নাজড়িত কণ্ঠে এক শিশু বলে, ‘আমরা গরিব মানুষ, আমাদের কিছুই নেই।’ অন্যদের অভিযোগ, মুসলমান হওয়ায় তাদের ধরে আনা হয়েছে।এ বিষয়ে ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি রয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।

 

এদিকে, বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।