শিরোনামঃ

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু

অনলাইন ড্রেস
ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ জুন) সকালে আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলো রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব পশ্চিমপাড়া এলাকার আবুবকর সিদ্দিকের ছেলে আকিবুল ইসলাম (১১) ও সোয়াইফ (৯)।

 

পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বুধবার বিকেলে তার মায়ের সঙ্গে নানির বাড়ি আড়াইহাজারের কলাকাইচ্ছা এলাকায় বেড়াতে যায় তারা। সেখানে (বৃহস্পতিবার) সকালে বাড়ির পাশে ফুটবল খেলছিল তারা। বল পানিতে পড়ে গেলে বল তুলতে গিয়ে প্রথমে ছোট ভাই পানিতে তলিয়ে যায়।

 

 

তাকে বাঁচাতে বড় ভাই পানিতে ঝাঁপ দিলে সেও পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন তাদের খুজতে গিয়ে না পেয়ে পুকুরে পানিতে বল দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে পুকুরের তলা থেকে একে একে দুই ভাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, পুলিশকে কোনো তথ্য না দিয়েই লাশ তাদের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাব পশ্চিমপাড়া এলাকার বাড়ি নিয়ে গেছে নিহতদে

র স্বজনরা।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।