শিরোনামঃ

চাটমোহরে বৃদ্ধের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

admin5
চাটমোহরে বৃদ্ধের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
Getting your Trinity Audio player ready...

শপাবনার চাটমোহরে এক বৃদ্ধের বিরুদ্ধে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশু স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

অভিযুক্ত বৃদ্ধের নাম আব্দুল জলিল (৬০)। তিনি ওই গ্রামের মৃত. মিয়াজান প্রামানিকের ছেলে। ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় রাতেই ধর্ষণের শিকার ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই শিশুকে তার মা বাড়ির অদূরের দোকান থেকে কয়েল আনতে পাঠায়। এসময় সম্পর্কে প্রতিবেশী দাদা আব্দুল জলিল শিশুটিকে খাবার জিনিসের লোভ দেখিয়ে তার ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে। পরে শিশুটি ঘর ঝাড়ু দিতে গেলে পেছন থেকে জাপটে ধরে এবং মুখ চেপে ধরে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন আব্দুল জলিল। এসময় ওই বাড়িতে কেউ ছিল না।এর পর ওই শিশুটি দোকানে না গিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায় এবং তার পরিবারকে ঘটনাটি খুলে বলে। রাতে মেয়েটির মা বাদী হয়ে অভিযুক্ত আব্দুল জলিলের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েল করেন। এদিকে ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত জলিল।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার পাবনা ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।অভিযুক্ত আব্দুল জলিল পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।