শিরোনামঃ

ক্ষমতার মোহ নয়, কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে বেঁচে থাকতে চাই

অনলাইন ড্রেস
ক্ষমতার মোহ নয়, কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে বেঁচে থাকতে চাই
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দায়িত্ব কিংবা পদ-পদবির ক্ষমতা যখন পেয়ে বসে, মানুষ তখন তাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে। আর যখন আঁকড়ে ধরে রাখতে চায়, তখন কালের স্রোতে তাকে ভেসে যেতে হয়, তার অস্তিত্বও থাকে না।

 

 

তাই ক্ষমতার মোহ নয়, বরং কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে বেঁচে থাকতে চাই।’

রবিবার (১৭ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় এক কর্মসূচিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদিয়া পাঠান পাপন এসব কথা বলেন।

 

নাদিয়া পাঠান পাপন জানান, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি মনোনীত ৩৬ জন নারী সংসদ সদস্যের মতবিনিময় রয়েছে। এরপর থেকে থেকে তিনি সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ক

রবেন।তিনি আরো জানান, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মহানগর বিএনপির কমিটিতে এখন তিনি আছেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে তাকে যে ১১টি সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি প্রতিটি সংসদীয় আসনের বিশেষ করে সমাজের অবহেলিত নারী ও শিশুদের উন্নয়নে কাজ করে যাবেন।

 

এদিন সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নাদিয়া পাঠান। পরে তিনি ফারুকি পার্কস্থ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

 

এরপর জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নাদিয়া পাঠান। তারপর দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।