শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কক্সবাজারে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

অনলাইন ডেক্স / ৫৮ প্রকাশিত সময়:
বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একসঙ্গে দুই বোনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার উপকূলীয় চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার চারাবটতলী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, বকেয়া মণি (৮), ও হুরিফা জান্নাত (৫)।তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। হুরিফা জান্নাত চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনার চারাবটতলী গ্রামের মিরাজ উদ্দিনের মেয়ে। আর মণি ডুলাহাজারা ইউনিয়নের রিংভং গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে বাড়ি পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায় দুই বোন।অনেকক্ষণ খুঁজেও তাদের পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে স্বজনেরা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দিয়ে লাশ হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category