পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ঈদের দিনসহ এর আগের সাত দিন ও পরের পাঁচ দিন, অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক চালু থাকবে।
ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের যাতায়াত সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :