|
Getting your Trinity Audio player ready...
|

ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেনকে ‘ভণ্ডামি’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। খবর আলজাজিরার।
ভন ডার লেন তার এক বক্তব্যে বলেন, ‘ইরানের জনগণ স্বাধীনতা, মর্যাদা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পাওয়ার যোগ্য।’
তার এই বক্তব্যের একটি ভিডিওর প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, ‘অনুগ্রহ করে ভণ্ডামি বন্ধ করুন।ইতিহাসের ভুল পাশে দাঁড়িয়েই আপনি ক্যারিয়ার গড়েছেন। এ কারণে দখলদারি, গণহত্যা ও নৃশংসতাকে সবুজ সংকেত দিয়েছেন। এখন আবার ইরানিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন এবং যুদ্ধাপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।’
বাঘাই আরো অভিযোগ করেন, আইনের শাসন লঙ্ঘন ও নৃশংসতার মুখে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব নীরব রয়েছে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :