শিরোনামঃ

আলমডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ পিটিয়ে হত্যা

অনলাইন ড্রেস
আলমডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ পিটিয়ে হত্যা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ব্রিজের নিচ থেকে দুদু হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

নিহত দুদু হোসেন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

 

পরিবারের সদস্যরা জানান, গত পরশু ৩-৪ জন যুবক তাদের বাড়িতে গিয়ে দুদুর বিরুদ্ধে ভ্যান চুরির অভিযোগ তোলে। এ সময় তারা দুদুকে হুমকি দিয়ে বলে, ভ্যান খুঁজে না পেলে তোকে মেরে ফেলব।

 

পরিবারের অভিযোগ, ভ্যান চুরির অপবাদ দিয়ে দুদুকে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে হুমকিদাতারা।

 

 

তবে হুমকি দেওয়ার চারজনের পরিচয় নিশ্চিত করেনি নিহতের পরিবার।

এর দুই দিন পর হাউসপুর ব্রিজের মোড়ে বটগাছ তলায় দুদুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।