শিরোনামঃ

আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে মন্ত্রী, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশ

admin5
আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে মন্ত্রী, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশ
Getting your Trinity Audio player ready...

আকস্মিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এ সময় তিনি কার্গো ব্যবস্থাপনায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং গ্রাউন্ডেড বিমান বিজি-২০২ দ্রুত উড্ডয়নের নির্দেশ দেন।

রবিবার (৫ এপ্রিল) পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের কার্গো টার্মিনাল ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসেরহ্যাঙ্গার কমপ্লেক্স সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

কার্গো টার্মিনালে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিক নিয়মে দ্রুত ও হয়রানিমুক্ত পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশ দেন।তিনি বলেন, ‘নতুন সরকার কার্গো পরিবহন কার্যক্রম সম্পূর্ণ হয়রানিমুক্ত করবে। এখানে যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।’

 

পরে বিমানের হ্যাঙ্গারে গিয়ে তিনি বিজি-২০২ ফ্লাইটের (বোয়িং ৭৮৭-৯) কারিগরি অবস্থা খতিয়ে দেখেন। কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে ত্রুটির কারণে বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর গ্রাউন্ডেড ছিল।মন্ত্রী প্রকৌশলীদের দ্রুত মেইনটেন্যান্স সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশ দেন।

 

এ সময় তিনি কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতাও পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।